ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মতিঝিলে সংঘর্ষে জড়িত ৩০ জন দু’দিনের রিমান্ডে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 March, 2021, 6:55 PM

মতিঝিলে সংঘর্ষে জড়িত ৩০ জন দু’দিনের রিমান্ডে

মতিঝিলে সংঘর্ষে জড়িত ৩০ জন দু’দিনের রিমান্ডে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৩০ জনকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ মার্চ) পুলিশের আবেদনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ইয়াসমিন আরা এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, লিমন ফকির, সালাউদ্দিন, নাইম, রিপন, আবদুর রউফ, আসাদুজ্জামান, মুশতাক আহমেদ, মিজানুর রহমান, সোহেল মৃধা, আজিম হোসেন, আজহারুল ইসলাম , রুহুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, সোহেল আহমেদ, খায়রুল কবির, ফরিদ ইসলাম, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, রেজউল করিম, মুনতাজুল ইসলাম, কাজী মাহমুদ বিন মনির, মাহমুদুল হাসান ও রুহুল আমিন।

এর আগে মতিঝিল থানায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৩১ জনকে আদালতে হাজির করা হয়। সেসময় তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জনের দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হকের সংগঠন ছাত্র ও যুব পরিষদের নেতা–কর্মী।

এদিন দুপুরে মতিঝিলে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু কুমার আরেকটি মামলা করেন। সে মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের অনেককে আসামি করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থল থেকে 'শিশুবক্তা' রফিকুলসহ মোট ৩৩ জনকে আটকের কথা জানান পুলিশ। তবে কয়েকঘণ্টা পরে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status