ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসির আদেশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 March, 2021, 6:58 PM
সর্বশেষ আপডেট: Friday, 26 March, 2021, 3:46 PM

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসির আদেশ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসির আদেশ

রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।

জানা যায়, স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করতেন আসামির স্ত্রী। ২০১৮ সালের ১৪ মে ভোরে প্রতিদিনের মতো রান্নার জন্য বাইরে যান ওই নারী। এ সময় ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করেন নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০)।

নগরীর রাজপাড়া থানার সিলিন্দা মহল্লায় ওই ঘটনা ঘটে। ঘটনাটি কাউকে জানালে তার মাকে গলাকেটে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেন বাবা।

এ বিষয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status