ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 March, 2021, 5:29 PM

টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণ

টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণ

রাজশাহীতে টাকার দেয়ার লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ১৬ বছরের এক কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার ওই কিশোরের বাড়ি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা সোমবার সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ।

শিশুটির বাবা অভিযোগ করেন, হড়গ্রাম চারখুটা মোড় এলাকার একটি দোকানে পণ্য কিনতে রাত সাড়ে ৮টার তার মেয়ে শিশুটি যায়। তাকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে ওই কিশোর পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে থানায় গিয়ে শিশুটি জবানবন্দি দেয়। অভিযুক্ত কিশোরর বাবা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি বর্তমানে রামেক হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status