ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যু-শনাক্ত, আরও ৩০ প্রাণহানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 March, 2021, 4:38 PM

দেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যু-শনাক্ত, আরও ৩০ প্রাণহানি

দেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যু-শনাক্ত, আরও ৩০ প্রাণহানি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০৯ জন।

সোমবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭২০ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status