ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মোবাইলে খেলা নিয়ে বন্ধুর হাতে স্কুলছাত্র খুন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 March, 2021, 1:27 PM

মোবাইলে খেলা নিয়ে বন্ধুর হাতে স্কুলছাত্র খুন

মোবাইলে খেলা নিয়ে বন্ধুর হাতে স্কুলছাত্র খুন

যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সোহান নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত রাকিব হোসেন ওই গ্রামের হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

নিহতের দাদী আনোয়ারা বেগম বলেন, রাত আটটার দিকে বাড়ির পাশের মাঠে মোবাইলে গেম খেলছিল রাকিব। এসময় সোহানের সঙ্গে তার তর্কাতর্কি হয়। ‍একপর্যায়ে সোহান রাকিবের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status