ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Saturday, 3 October, 2026, 11:26 AM

শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয়  কসমেটিক আটক

শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তের নিঝুম অরণ্য খ্যাত সীমান্ত জনপদের হারিয়া কোনা গ্রাম থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে বিজিবি।

২ অক্টোবর শুক্রবার সকাল ৮ টার দিকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের  কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নিয়ন্ত্রণাধীন এলাকা উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা হারিয়াকোনায় সুবেদার ফুল মিয়া ও নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক সামগ্রী আটক করে। 

বিজিবির দাবি কসমেটিক পাঁচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার মোহাম্মদ ফুল মিয়া কসমেটিক সামগ্রী আটকের সত্যতা নিশ্চিত করে, শুক্রবার বিকেলে বলেন, উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক সামগ্রীর আনুমানিক সিজার  মূল্য প্রায়  ১১ লক্ষ্য ৭৬ হাজার ৫ শত টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল ময়মনসিংহ ব্যাটেলিয়ান সদর দপ্তরে জমা দেয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status