প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়নসাল সুলতানের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বর্তমানে ইমরাস খান আইসোলেশনে আছেন।