ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
পুতিনকে ‘খুনি’ আখ্যা: বাইডেনের ওপর চটেছেন এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 1:45 PM

পুতিনকে ‘খুনি’ আখ্যা: বাইডেনের ওপর চটেছেন এরদোগান

পুতিনকে ‘খুনি’ আখ্যা: বাইডেনের ওপর চটেছেন এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বাইডেনের এ বক্তব্যকে ‘অগ্রণযোগ্য’ আখ্যায়িত করে এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না। খবর আরব নিউজের।

ইস্তাম্বুলে শুক্রবার এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ‘বুদ্ধিদীপ্ত’ ও ‘দারুণ’ জবাব দেওয়ার জন্য তিনি পুতিনের প্রশংসাও করেন।

এরদোগান বলেন, আমার মতে পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল। ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু ও কৌশলগত মিত্র’ আখ্যায়িত করেন এরদোগান।

যদিও নগরনো-কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ রয়েছে।

সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’

মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।

তবে প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে ৭৮ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সুস্থতা’ কামনা করে তার প্রতিক্রিয়া জানান।  

পুতিন বাইডেনকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দিয়ে বলেন, বাইডেনের বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না রাশিয়া।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status