ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টিকটক ভিডিওতে হুমকি দিচ্ছে মিয়ানমারের সেনারা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 March, 2021, 12:05 AM

টিকটক ভিডিওতে হুমকি দিচ্ছে মিয়ানমারের সেনারা

টিকটক ভিডিওতে হুমকি দিচ্ছে মিয়ানমারের সেনারা

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিতে টিকটক ব্যবহার করছে দেশটির সশস্ত্র সেনারা। গবেষকেরা বলছেন, সহিংসতা উসকে দেওয়ার ভিডিও সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপটি।

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিতে টিকটক ব্যবহার করছে দেশটির সশস্ত্র সেনারা। গবেষকেরা বলছেন, সহিংসতা উসকে দেওয়ার ভিডিও সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপটি।

ডিজিটাল অধিকার গোষ্ঠী মিয়ানমার আইসিটি ফর ডেভলপমেন্ট (মিডো) জানিয়েছে, বিক্ষোভকারীদের আতঙ্কগ্রস্ত করে তুলতে পোস্ট করা সামরিক সরকারপন্থী ৮০০ ভিডিও পেয়েছে তারা।

এমন এক সময় এসব ভিডিও ছাড়া হয়েছে, যখন জান্তাবিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্যানুসারে, বুধবারেই কেবল ৩৮ জন নিহত হয়েছেন।

মিডোর নির্বাহী পরিচালক এইচটেইক এইচটেইক অং বলেন, আতঙ্ক ছড়িয়ে দিতে উর্দিপরা সেনা ও পুলিশের শত শত ভিডিও রয়েছে টিকটকে।

এ নিয়ে মিয়ানমারের সেনা সরকারের মন্তব্য চাওয়া হলে তারা সাড়া দেয়নি।

গেল ফেব্রুয়ারির শেষ দিকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরার দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে সেনাবাহিনীর এক সদস্য বলছেন, আমি তোমাকে গুলি করব, নোংরা মুখ এবং আমি সত্যিকারের বুলেট ব্যবহার করব।

তাকে আরও বলতে দেখা যায়, আজ সারা শহর আমি টহল দেব, যাকে দেখব, তাকেই গুলি করব, যদি তুমি শহীদ হতে চাও, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করে দেব।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status