ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 11:44 PM

শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় রিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার কিশোরপুর সগনিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

রিমা খাতুনের স্বামীর নাম লালন উদ্দিন। লাশ উদ্ধারেরর ঘটনায় রিমা খাতুনের মামা বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় রিমার শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status