ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাহাড়ের পাদদেশে নিখোঁজ রোহিঙ্গা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 11:35 PM

পাহাড়ের পাদদেশে নিখোঁজ রোহিঙ্গা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

পাহাড়ের পাদদেশে নিখোঁজ রোহিঙ্গা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে নিখোঁজের তিন দিন পর শাহিনা নুর (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (০৫ মার্চ) বিকেল ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত মৌচনি সি ব্লকের ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহিনা নুর এই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. জোবাইরের মেয়ে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।  

রোহিঙ্গারা জানায়, গত ২ মার্চ ক্যাম্প থেকে দিনের বেলার ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহিনুর নুর। পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। শুক্রবার বিকেলে রোহিঙ্গাদের সহতায় তার লাশ উদ্ধার করে পুলিশ সদস্যরা। এসময় তার চেহারা বিকৃত ছিল। নির্মমভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। এমনকি তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

পুলিশ সুপার জানান, খবর পেয়ে বিকেলে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, এটি হত্যাকাণ্ড। তিন আগে সে নিখোঁজ হয়েছিল। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।]


সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status