ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ী দরবার শরীফের ওরশ শরীফ, মেরাজুন্নবী (দ.) উদযাপন ও বিদায়ী সংবর্ধনা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 11:17 PM

রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ী দরবার শরীফের ওরশ শরীফ,  মেরাজুন্নবী (দ.) উদযাপন ও বিদায়ী সংবর্ধনা

রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ী দরবার শরীফের ওরশ শরীফ, মেরাজুন্নবী (দ.) উদযাপন ও বিদায়ী সংবর্ধনা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়  সৈয়্যদবাড়ী দরবার শরীফে পোমরা সাপলেজা পাড়াস্থ সৈয়দ আজিম উদ্দীন আল আরবি (রহ.) মাজার প্রাঙ্গণে খাজা মঈনউদ্দীন চিশতি (রহ.), ইমামে আহলে সুন্নাত শেরে বাংলা (রহ.) এর ওরশ শরীফ, পবিত্র মেরাজুন্নবী (দ.) উদযাপন ও মাজার ও মসজিদ পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রুবাইদ মির্জার বিদেশ গ্রমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদে এশার মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবুল উল্লাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন শওকতের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ আইয়ুব নুরী ফরহাদাবাদী, মাওলানা আবদুল হাদী,অত্র জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দীন মারুফ কাদেরী, পেশ ইমাম মাওলানা ইসহাক প্রমুখ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন,পোমরা গাউছিয়া সমিতির সহ সভাপতি নুরুল আমিন কেরানী,মাজার ও মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সৈয়দ সোলাইমান, সৈয়দ আজিম,অর্থ সম্পাদক সৈয়দ রোকন উদ্দীন পলাশ, সহ অর্থ সম্পাদক সৈয়দ সাব্বির, শান্তির হাট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবু আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম, সংগঠনের
সাকি, ইমরান হোসেন, সাজ্জাদ হোসাইন,সাব্বির হোসেন ,এমরান হোসেন ,মহিন উদ্দীন ,হিরা আলম প্রমুখ।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status