ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক দিনে টিকা নিল ১ লাখের বেশি মানুষ
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 8:59 PM

এক দিনে টিকা নিল ১ লাখের বেশি মানুষ

এক দিনে টিকা নিল ১ লাখের বেশি মানুষ

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২২তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ২১ হাজার ১০ জন। টিকা নেয়ার সংখ্যা আবারো অল্প অল্প করে বাড়ছে। গতকালের চেয়ে আজ ২ হাজারের কিছু বেশি মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন এবং নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৮০৭ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status