ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
হায়দরাবাদের মাঠে রশিদ খানদের খেলতে না দেয়ার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 5:43 PM

হায়দরাবাদের মাঠে রশিদ খানদের খেলতে না দেয়ার হুমকি

হায়দরাবাদের মাঠে রশিদ খানদের খেলতে না দেয়ার হুমকি

আইপিএল আসন্ন ১৪তম আসরে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে খেলতে না দেয়ার হুমকি দিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়ক দনম নগেন্দ্রর।

সংবাদ মাধ্যকে নগেন্দ্র জানিয়েছেন, হায়দরাবাদ একটি বিশ্বমানের শহর। সাম্প্রতিককালে কাঠামোগত অনেক উন্নতি হয়েছে। এখানে প্রতিশ্রুতিমান ক্রিকেটারের অভাব নেই। এখানের ক্রিকেটাররা রঞ্জি ট্রফি ও অনূর্ধ্ব-১৯সহ একাধিক টুর্নামেন্ট খেলে। ওদের আইপিএলে সুযোগ দেয়া উচিত ছিল।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল নিলামে স্থানীয় কোনো ক্রিকেটারকে দলে নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। সেই কারণে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিকে এক হাতে নেন নগেন্দ্র।

নগেন্দ্র আরও বলেছেন, কেবলমাত্র সিরাজই নজর কেড়েছে নিজের প্রতিভার জন্য। অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে, যাদের সুযোগ দেওয়া উচিত ছিল। ডেভিড ওয়ার্নারও মাঝে মধ্যে খারাপ খেলে, ও বল বিকৃতি কাণ্ডের মূল হোতা। অথচ এ অস্ট্রেলিয়ানই আমাদের দলের অধিনায়ক। আমরা সানরাইজার্স কর্তৃপক্ষের কাছে স্থানীয় ক্রিকেটার নেওয়ার দাবি জানাই। তা না হলে হায়দরাবাদে যাতে ম্যাচ না হয় সেটা আমরা নিশ্চিত করব।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদ স্থানীয় ক্রিকেটার দলে না নেয়ায় নগেন্দ্রই ‘হায়দরাবাদ’ শব্দ মুছে ফেলার হুমকি দেন। শুধু দনম নগেন্দ্রই নন, জানা যায় হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনও স্থানীয় ক্রিকেটারদের সুযোগ না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ১০.৭৫ কোটি টাকা নিয়ে নেমে কেদার যাদব (২ কোটি), মুজিব উর রহমান (১.৫ কোটি টাকা) ও জগদীশ সুচিতকে (৫০ লাখ) দলে নেয়।

সানরাইজার্স হায়দরাবাদের এবারের দলে যারা আছেন: ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবি, জেসন হোল্ডার, মুজিব উর রহমান, মনীশ পান্ডিয়া, সন্দীপ শর্মা, অভিষেক শর্মা, বাসিল থামপি, কেদার যাদব, জগদীশ সুচিত, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, প্রিয়ম গর্গ ও বিরাট সিং।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status