ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 11:06 PM

শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তার ব‌্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার বিকেলে শহীদ মিনারে নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ‌্য জানান। র‌্যাব প্রধান বলেন, র‌্যাব, পুলিশ ও অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, শহীদ মিনার এলাকায় শনিবার মধ্যরাত থেকে নিরাপত্তা নজরদারি শুরু হবে। এজন্য র‌্যাবকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। পোশাক পরিহিত ও সাদা পোশাকের র‌্যাব সদস্যরা পুলিশ ও অন্য সংস্থাগুলোর সঙ্গে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। পুরো এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও প্রস্তুত আছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, জেলা ও বিভাগীয় শহরগুলোর শহীদ মিনারেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসব স্থানে র‌্যাবের চেকপোস্ট থাকবে। কারো গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করা হবে। বিশেষ প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারও প্রস্তুত আছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। এরপরও প্রতি বছরের মতো এবারো নিরাপত্তা ব‌্যবস্থা পরিকল্পিতভাবে সাজিয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।
              
সম্পাদনায়: তাহের রাব্বী   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status