ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রোববার পর্যন্ত ববির আন্দোলন স্থগিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 8:41 PM

রোববার পর্যন্ত ববির আন্দোলন স্থগিত

রোববার পর্যন্ত ববির আন্দোলন স্থগিত

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনভর বিক্ষোভে উত্তাল ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। এদিকে, শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে ৭ জেলার ১৭টি রু‌টে বাস চলাচল বন্ধ রেখেছেন প‌রিবহন মা‌লিক-শ্রমিকরা।

সহপাঠীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আান্দোলনরত শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন নির্বিঘ্ন করতে একদিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা। জনদুর্ভোগ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তারা।

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড সুব্রত কুমার দাস বলেন, আমি সব সময় তাদের সঙ্গে আছি, তারা ধৈর্য ধরুক, তাদের দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ হচ্ছে।  


শনিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ব‌রিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষ।

এদিকে হামলার ঘটনায় শুক্রবার রাত আড়াইটায় নগরীর রুপাতলী বাস টা‌র্মিনাল থে‌কে আবুল বাশার র‌নি ও মো.ফি‌রোজ না‌মে দুই প‌রিবহন শ্রমিক‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

দুই প‌রিবহন শ্রমিক গ্রেপ্তা‌রের প্রতিবাদে এবং তাদের মু‌ক্তির দাবি‌তে ৭ জেলার ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রা হয়েছে বলে জানান রুপাতলী বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক  কাওসার হো‌সেন শিপন।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বিবিদ্যাল‌য়ের ২ শিক্ষার্থী‌কে মারধর ও লা‌ঞ্ছিত ক‌রে বিআর‌টি‌সির শ্রমিকরা। এর প্রতিবাদ কর‌লে শিক্ষার্থী‌দের ওপর হামলা করে বাস-শ্রমিকরা। হামলাকারী‌দের গ্রেপ্তারসহ ৩ দফা দাবি‌তে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status