ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 7:45 PM

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ!

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ!

গাজীপুরের কালিয়াকৈরে উত্তর গজারিয়া এলাকায় স্বামীকে ঘরের ভেতর আটকে করে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে টাঙ্গাইল জেলা থেকে জীবিকার উদ্দেশে কালিয়াকৈরে বাস করে আসছিল। গেল বুধবার সন্ধ্যায় ওই এলাকার কয়েকজন মিলে বাসায় যেয়ে তার স্বামীকে একটি কক্ষে নিয়ে মারপিট করতে থাকে। তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় তার স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।

পরে তার ডাক ও চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ধর্ষককারীরা তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কালিয়াকৈর ধানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশ ওই এলাকায় অভিযান করে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফারুক ও অর্পূবকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status