ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
করোনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, টিকা নিয়ে বললেন জয়নুল আবেদীন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 3:07 PM

করোনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, টিকা নিয়ে বললেন জয়নুল আবেদীন

করোনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, টিকা নিয়ে বললেন জয়নুল আবেদীন

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তার স্ত্রী কানিজ ফাতেমাও টিকা নেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, কোভিড-১৯’র সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ইতিপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কে সরকারকে যে উপদেশ দেওয়া হয়েছিলো তা পরিপূর্ণভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হতো।

তিনি বলেন, তবুও সব ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ করোনাকালীণ জনগণের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবার গ্রহণ করা উচিত বলেও জানান বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status