ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এবার বলিউড মাতাবেন শাকিব খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:08 PM

এবার বলিউড মাতাবেন শাকিব খান

এবার বলিউড মাতাবেন শাকিব খান

কেউ বলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা, কেউবা নায়ক উত্তম, আবার অনেকের কথায় তিনি ঢালিউডের মেগাস্টার কিং খান। ঢালিউড এবং কলকাতার টালিউডের পর এবার বলিউড মাতাবেন শাকিব খান। বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।

এ বিষয়ে জানতে চাইলে শাকিব বলেন, খবরটি সত্য, দীর্ঘদিন ধরে বলিউডের একটি শীর্ষ প্রযোজনা সংস্থা তাদের ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। আমিও না করিনি। কিন্তু হঠাৎ করোনাকাল শুরু হয়ে গেলে সময়মতো ছবিটি নিয়ে আর কেউই এগোতে পারিনি। এখন পেন্ডামিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। অচিরেই এ নিয়ে চমক আসছে।

শাকিব বলেন, এ ব্যাপারে এখনই মিডিয়ার কাছে বিস্তারিত বিষয়ে কথা বলতে নিষেধ আছে। কারণ তারা এ নিয়ে বড় মাপের চমক দিতে চাচ্ছে। অপেক্ষা করুন। শিগগিরই সব জানাবে বলিউডের সেই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এদিকে বলিউডের ছবির সঙ্গে কলকাতার একটি ছবিতেও আবার কিং খানের কাজ করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে আছে অনেক আগেই। কিন্তু ওই যে করোনাই আটকে রেখেছে এই কাজ। এখন নতুন করে আবার আয়োজন সাজানো হচ্ছে। এ বিষয়েও এই মুহূর্তে মুখ খুলতে নারাজ এই নায়ক উত্তম। কাছাকাছি সময়েই দুটি ঘোষণা আসতে পারে বলে জানা শাকিব।
 
সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status