ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার টিকা নিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 12:53 PM

করোনার টিকা নিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

করোনার টিকা নিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তিনি এ টিকা নেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও টিকা নিয়েছেন।

টিকাদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, টিকা নিয়ে ভালো বোধ করছি। টিকাটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া শরীরে দেখা দেয়নি।

তিনি আরো বলেন, সারাদেশে গণটিকাদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে।

বিভ্রান্তি ও অপপ্রচার এড়িয়ে বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status