ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 January, 2021, 9:48 PM

জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক

জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) নবম বোর্ড সভায় দেশের এই স্পিন তারকাকে নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে সামনের দিনগুলোতে বর্তমান প্যানেলে থাকা মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হয়ে কাজ করবেন রাজ্জাক।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে যাননি এ বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় রয়েছেন চূড়ায় (৬৩৪) । রয়েছে ছোট-বড় আরও অর্জন। বাঁহাতি স্পিনে মুগ্ধতা ছড়ানো রাজ্জাক জাতীয় নির্বাচক হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছিলাম। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব।’

তবে ভাবনার বিষয় হলো, জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা রাজ্জাক এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ।

করোনা বিরতির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ফিটনেস পরীক্ষা বিপ টেস্ট দিয়েছিলেন। কিন্তু দল না পাওয়ায় খেলার সুযোগ হয়নি। ফলে আনুষ্ঠানিক অবসরের আগে নির্বাচকের দায়িত্ব কীভাবে পালন করবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় আছেন তিনি।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status