ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
ক্ষমা চাইলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 2:56 PM

ক্ষমা চাইলেন মেসি

ক্ষমা চাইলেন মেসি

প্রায় ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লাল কার্ডের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

তারা বলছে, রোববার স্প্যানিশ সুপারকোপার ফাইনাল শেষে ড্রেসিংরুমে মেসি ছিলেন হতাশাগ্রস্ত। একে তো দলের ফাইনাল হার অন্যদিকে নিজের লাল কার্ড। দুইয়ে মিলিয়ে ফুটবল মঞ্চের সেরা তারকা ছিলেন হতাশ। মাঠের পারফরম্যান্স এবং নিজের লাল কার্ডের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চান।

বার্সেলোনা ক্লাবের নাম শুনলেই প্রথমে লিওনেল মেসির ছবি ভেসে ওঠে। বার্সেলোনা ও মেসি যেন পরিপূরক হয়ে উঠেছেন। ২০০৫ সালে কাতালান শিবিরে যোগ দেওয়ার পর মহাতারকা মেসি ক্যাম্প ন্যু মাতিয়েছেন নিজের ছন্দে। পেয়েছেন যশ-খ্যাতি, ঐশ্বর্য।

কিন্তু রোববারের রাত মেসির কাছে ছিল বিভীষিকাময়। কারণ সেই রাতে মেসিকে হজম করতে হয় বার্সেলোনার জার্সিতে প্রথম লাল কার্ড। ফাইনালের আগে বার্সেলোনার জার্সিতে ৭৫৩ ম্যাচ খেলেছেন মেসি। মাঠ থেকে সরাসরি কখনো তাকে উঠে যেতে হয়নি। ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যায় তখন মেজাজ হারিয়ে বিলবাওয়ের এসিয়ের ভিয়ালিব্রেকে ঢুসা মেরে ভুপাতিত করেন মেসি। রেফারির চোখ প্রথমে তা এড়িয়ে যায়। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখান।

এ ঘটনায় মেসি চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। স্প্যানিশ ফেডারেশন তার ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত জানাবে। যদি চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন তাহলে বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে করনেলার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। পাশাপাশি লা লিগায় ইলচে, অ্যাথলেটিক ক্লাব ও রিয়েল বেতিসের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

এর আগে মেসি দুইটি লাল কার্ড দেখেন। দুইটি জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে। প্রথমটি ২০০৫ সালে জাতীয় দলের অভিষেক ম্যাচে। পরেরটি ১৪ বছর পর ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status