ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আলজেরিয়ায় পিকআপ উল্টে নিহত ২০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 3:23 PM

আলজেরিয়ায় পিকআপ উল্টে নিহত ২০

আলজেরিয়ায় পিকআপ উল্টে নিহত ২০

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গাড়ি উল্টে বৃহস্পতিবার অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির বেসরকারি সুরক্ষা ইউনিটের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

উদ্ধারকর্মীরা তাদের ফেসবুক পেজে বলেন, তামানরাসেট শহরের কাছে গাড়িটি বিধ্বস্ত হলে আরও ১১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। যাদের মধ্যে শিশুও আছে। দুর্ঘটনাকবলিত পিকআপটির চালক আলজেরীয়। গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।

আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।

আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status