ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ভারতের গ্রাম পঞ্চায়েত প্রধান পাকিস্তানি নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 3:17 PM

ভারতের গ্রাম পঞ্চায়েত প্রধান পাকিস্তানি নারী

ভারতের গ্রাম পঞ্চায়েত প্রধান পাকিস্তানি নারী

ভারতে গ্রাম পঞ্চায়েত প্রধান একজন পাকিস্তানি নারী। এমন ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের গুয়াদাঊ গ্রামে এমটি ঘটেছে। ইতোমধ্যে প্রতিবাদের মুখে ওই নারীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ৪০ বছর আগে ভারতে ভিসা নিয়ে ঘুরতে এসেছিলেন পাকিস্তানের করাচির বাসিন্দা বানো বেগম। কিন্তু গুয়াদাউ গ্রামে ঘুরতে এসে আখতার আলি নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে ওই ভিসা নিয়ে এ দেশেই থাকতে শুরু করেন। নাগরিকত্বের জন্য বহুবার আবেদনও করেছিলেন। এর মধ্যেই অবশ্য তৈরি করে ফেলেন ভারতের ভুয়া পরিচয়পত্র। এখানেই শেষ নয়, ২০১৫ সালে ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্যও হন। তখনও তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

পাঁচ বছর পর পঞ্চায়েত প্রধান শেহনাজ বেগমের মৃত্যুর পর বানোই অন্তর্বর্তী প্রধান হন। এরপরই তা পাকিস্তানি হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। গ্রামেরই একজন বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তারপরই গোটা ঘটনাটি জানতে পেরে হতবাক তারা।

বিষয়টি খতিয়ে দেখছেন জেলা পঞ্চায়েতি রাজ অফিসার অলোক প্রিয়দর্শী এবং জেলা শাসক শুক্লা ভারতী। প্রিয়দর্শী বলেন, ‘জালিয়াতি করেই তিনি আধার কার্ড এবং ভোটার কার্ড পেয়েছেন। যারা তাকে সাহায্য করেছেন, ধরা পড়লে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান ভারতী।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status