ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কার্যকর হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 9:23 PM

কার্যকর হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি

কার্যকর হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি

ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে আইনে পরিণত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ২৩টায় এই চুক্তি কার্যকর হওয়া শুরু হবে। এর আগে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে দ্রুত গতিতে অনুমোদন পায় চুক্তিটি।

কয়েক মাসের বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে বড়দিনের আগের সন্ধ্যায় একমত হয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন দাবি করেন, চুক্তিটি পুরো ইউরোপের জন্যই মঙ্গলজনক।

ব্রিটিশ পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পাওয়ার পর এমপিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এই মহান দেশের গন্তব্য এখন জোরালোভাবেই আমাদের হাতে রয়েছে।’ তবে বিরোধীরা বলছেন, ইউরোপে থাকার সময় চেয়ে এখনই দেশের অবস্থা বেশি খারাপ হবে।

গত ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও এতোদিন পর্যন্ত ব্রাসেলসের বাণিজ্যিক নিয়ম মেনে চলে এসেছে যুক্তরাজ্য। সময়সীমা শেষ হওয়ার আগে উভয় পক্ষ নতুন এই চুক্তিতে পৌঁছায়। এর মধ্যে নতুন বাণিজ্য, নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে।

দ্য ইইউ (ভবিষ্যত সম্পর্ক) বিল এর মাধ্যমে চুক্তিটি যুক্তরাজ্যের আইনে পরিণত হয়েছে। হাউজ অব কমন্সে ৫২১-৭৩ ভোটে বিলটি অনুমোদন পায়। পরে হাউজ অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানির সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য যেমন নিজের মতো করে বেড়ে উঠতে পারবে তেমনি আবার একই সঙ্গে উন্মুক্ত বাণিজ্যও করতে পারবে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status