ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
ফোন করে ডেকে কিশোরকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 8:12 PM

ফোন করে ডেকে কিশোরকে কুপিয়ে হত্যা

ফোন করে ডেকে কিশোরকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে বাপ্পি (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় সাহেব আলী নামে একই বয়সের অপর এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাপ্পী উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ট্রাকচালক মোকছেদ আলী ছেলে। আহত বুদ্ধি প্রতিবন্ধী সাহেব আলী একই গ্রামের আহমদ আলী ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার রাতে কে বা কারা বাপ্পিকে ফোন করে ডেকে নেয়। বাপ্পি রাতের খাবার খেয়ে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় তার বন্ধু প্রতিবন্ধী সাহেব আলীও তার সঙ্গে যায়। এরপর গয়নাকুড়ি সলাকুড়িয়া চড়ার ফাঁকা মাঠে মধ্যে কে বা কারা দুই জনকে নিয়ে গিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে। সাহেব আলী আহত অবস্থায় দৌড়ে বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাহেব আলী পুলিশকে জানায়, ফাঁকা মাঠে বোরকা পড়া তিন যুবক তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্বজনরা আরও জানান, বাপ্পি বগুড়া সেনানিবাসে কোনো এক কর্মকর্তার বাসায় কাজ করত। ৮ দিনের ছুটিতে বাপ্পি বাড়িতে এসেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাপ্পির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পরিবারের লোকজনও কিছু জানাতে পারছে না। তবে মোবাইল ফোনের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।  


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status