ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
মেঘনায় ৫০০ কেজি জাটকা জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 5:39 PM

মেঘনায় ৫০০ কেজি জাটকা জব্দ

মেঘনায় ৫০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী দুটি লঞ্চে পৃথক অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ি।

হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিএম নাসিম হোসেন জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানী সদরঘাটগামী বেশ কয়েকটি লঞ্চে জাটকা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে এমভি তাসরিফ-৩ ও এমভি কর্ণফূলী-১৩ নামে যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালানো হয়। এসময় ৫০০ কেজি জাটকা এবং বস্তায় মোড়ানো ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের সন্ধান মেলে।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক যায়নি বলে জানান তিনি।

এদিকে, জব্দ করা জাটকা প্রশাসন ও মৎস্য বিভাগের নির্দেশে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়। অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করে ফেলা হয়।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status