ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সাইকেলে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ৭ লাখ টাকা পাবেন বিজয়ীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 9:45 AM

সাইকেলে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ৭ লাখ টাকা পাবেন বিজয়ীরা

সাইকেলে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ৭ লাখ টাকা পাবেন বিজয়ীরা

তিন পার্বত্য জেলার পাহাড়ি পথে সাজেক থেকে থানচিতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন সাইক্লিস্টরা। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ট্যুর ডিসিএইচটি বাইক মাউন্টেন প্রতিযোগিতায় অংশ নেবেন ১০০ সাইক্লিস্ট।

মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মাউন্টেন বাইক প্রতিযোগিতায় পার্বত্যাঞ্চলের ৪৫ প্রতিযোগী ও বাকি ৬১ জেলা থেকে বাছাইকৃত ৫৫ জনসহ মোট ১০০ জনকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতা উপলক্ষে বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মাউন্টেইন বাইক প্রতিযোগিতা ২৮ ডিসেম্বর সাজেক থেকে শুরু হবে, সাইক্লিস্টসরা প্রথমদিন ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এসে শেষ করবেন। দ্বিতীয় দিন রাঙ্গামাটি থেকে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করে বান্দরবান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে এবং তৃতীয় দিন বান্দরবান থেকে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।

পুরো প্রতিযোগিতায় অর্ধ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের সাত লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, প্রকাশ কান্তি চৌধুরী ও হারুনুর রশিদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status