ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ: শীর্ষ ৪-এ স্থান হলো যাদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 11:44 PM

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ: শীর্ষ ৪-এ স্থান হলো যাদের

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ: শীর্ষ ৪-এ স্থান হলো যাদের

শনিবার শেষ হলো বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের লিগ পর্ব। শীর্ষ চার দল প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে। দলগুলো হলো- গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। লিগ পর্ব থেকেই আসর শেষ করলো মিনিস্টার রাজশাহী। কারন ৮ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল রাজশাহী।

লিগ পর্বে সবগুলো ম্যাচ শেষে ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে চট্টগ্রাম। ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে খুলনা। তাই টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চট্টগ্রাম ও খুলনা।

৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান পেয়েছে ঢাকা। আর ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়ে টেবিলের চতুর্থস্থানে বরিশাল। তাই পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থান পাওয়ায় এলিমিনেটরে খেলবে ঢাকা ও বরিশাল।

আগামী ১৪ ডিসেম্বর প্রথম কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

প্রথম কোয়ালিফাইয়ারে জয়ী দল ফাইনালে উঠবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে। আর এলিমিনেটরে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার হবে আগামী ১৫ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর হবে ফাইনাল। সুত্র: বাসস

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status