ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং না পেয়ে বিজয়ের ঝগড়া-কান্নাকাটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 4:47 PM

ব্যাটিং না পেয়ে বিজয়ের ঝগড়া-কান্নাকাটি

ব্যাটিং না পেয়ে বিজয়ের ঝগড়া-কান্নাকাটি

একসময় জাতীয় দলের নিয়মিত ওপেনার ছিলেন এনামুল হক বিজয়। তবে দীর্ঘদিন ধরেই স্কোয়াডের বাইরে তিনি। বঙ্গবন্ধু টি-২০ কাপে চার ম্যাচ খেলার পর বাদ পড়েছেন দল থেকে। এরপর দলের সঙ্গে অনুশীলন করেই সময় পার করছেন তিনি। সেখানেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে গেলেও চেনা রূপে ফিরতে পারছেন না এই ওপেনার। বঙ্গবন্ধু টি-২০ কাপেও ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি তিনি। সহসাই তাকে জেমকন খুলনার একাদশে দেখতে পারার সম্ভাবনাও নেই।

অনুশীলনে সাধারণত পরের ম্যাচের মূল একাদশের সম্ভাব্য সদস্যদের নেট ব্যাটিংয়ে অগ্রাধিকার দেয়া হয়। এ কারণে জাকির হাসান ও ইমরুল কায়েস নেটে প্রথমে ব্যাট করেন। নতুন বলে সাধারণত পেসাররা বল করেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে বিজয়েরও হয়তো পেসারদের বিপক্ষে অনুশীলনের ইচ্ছে ছিল।

তবে কোচের পরের ম্যাচের পরিকল্পনায় না থাকায় নেটে জায়গা পাননি বিজয়। এ কারণেই ক্ষেপে যান তিনি। কোচ মিজানুর রহমানের সঙ্গে জড়ান বাগ্‌বিতণ্ডায়। প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে তার ঝগড়া চলে। কয়েকবার গ্লাভস ও ব্যাট ছুড়ে ফেলেন। এক পর্যায়ে হতাশ হয়ে কেঁদে ফেলেন এই ওপেনার।

এ সময় খুলনার ম্যানেজার নাফিস ইকবাল এসে পরিস্থিতি সামাল দেন। তিনিই দুজনকে আলাদা করেন। কোচ দূরে গেলে নাফিসের কাছে বিচার দেন বিজয়। এরপর তাকে নেটে ব্যাট করার সুযোগ দেয়া হয়।

তবে কপালে না থাকলে যা হয়! পেসার খালেদ আহমেদের বলের আঘাতে শেষ পর্যন্ত চোট পেয়ে মাঠ ছাড়েন বিজয়। অবশ্য এ ব্যাপারে সাংবাদিকদের কিছুই বলেননি নাফিস। শুধু বলেছেন, 'তেমন কিছু হয়নি।'

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status