ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর অবস্থা সংকটাপন্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:37 PM

হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর অবস্থা সংকটাপন্ন

হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর অবস্থা সংকটাপন্ন

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর শারীরিক অবস্থা সকটাপন্ন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরও বেশি সংকটাপন্ন হয়। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নূর হোছাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও কয়েক দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status