ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় কিশোর উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:41 AM

ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় কিশোর উদ্ধার

ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় কিশোর উদ্ধার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে পুরুষাঙ্গ কর্তন করা অবস্থায় ইমরান (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (০৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় কিশোর ইমরানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার এসআই আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমরানকে উদ্ধার করি। এ সময় সে তার নাম ইমরান ও পিতার নাম আলাউদ্দিন, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী গ্রামে তার বাড়ি বলে জানিয়েছে। পরে জ্ঞান হারিয়ে ফেলে।

সোনারগাঁ  থানার ওসি রফিকুল ইসলাম জানান, কিশোর ইমরানের বাড়িতে খবর দেয়া হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status