ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
‘সামুদ্রিক’ এই ব্যাগের দাম প্রায় ৪৫ কোটি টাকা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:34 AM

‘সামুদ্রিক’ এই ব্যাগের দাম প্রায় ৪৫ কোটি টাকা!

‘সামুদ্রিক’ এই ব্যাগের দাম প্রায় ৪৫ কোটি টাকা!

সাধারণত চামড়ার গুণমান, কারুকার্যসহ আরো অনেক বিষয়ে নির্ভর করে একটি দামি হ্যান্ডব্যাগ তৈরি করা হয়। তবে এবার ইতালিতে তৈরি করা হয়েছে এমন একটি ব্যাগ যার দাম শুনলে মাথায় হাত দিতে হতে পারে অনেককেই। এই ব্যাগটি কিছুটা 'সামুদ্রিক' বলা চলে। কেননা সমুদ্রকে উপজীব্য করেই গড়ে তোলা হয়েছে ব্যাগটি।  

বিশ্বের সবথেকে দামি এই হ্যান্ডব্যাগটির মূল্য ৫.৩ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ কোটি ৯৩ লক্ষ।

জানা গেছে, ইতালির ব্রান্ডেড কোম্পানি বোলোনা-ভিত্তিক বোয়ারিনি মিলানেসি তিনটি পার্ভা এমিয়া ব্যাগ তৈরি করেছেন। যার জন্য প্রতি ব্যাগ পিছু প্রায় এক হাজার ঘণ্টা কাজ করতে হয়েছে।

আধা-চকচকে অ্যালিগেটরের ত্বক থেকে তৈরি, হ্যান্ডব্যাগটি ১০ ​টি সাদা সোনার প্রজাপতি দিয়ে সজ্জিত। এর মধ্যে চারটি হিরা এবং তিনটি নীলকান্তমণি এবং বিরল প্যারাইবা টুরমলাইনস দ্বারা সজ্জিত। ব্যাগটির মোট ওজন ১৩০ ক্যারেটেরও বেশি। এটিতে একটি ডায়মন্ড পাভ ক্লপও রয়েছে। এই ব্যাগের নকশা থেকে শুরু করে দাম নির্ধারণ সবকিছুই সমুদ্র দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হয়েছে।

এছাড়াও এই ব্যাগ তিনটি বিক্রয়ের পর যে-টাকা আয় হবে তার থেকে বড় একটি অংশ সামুদ্রিক পরিবেশকে প্লাস্টিক মুক্ত এবং জল দূষণ রোধের কাজে ব্যবহার করা হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status