ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
‘অনেকে মমতার মৃত্যু চায়’ শুনেই বৈঠকে কাঁদলেন বক্সি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:23 AM

‘অনেকে মমতার মৃত্যু চায়’ শুনেই বৈঠকে কাঁদলেন বক্সি

‘অনেকে মমতার মৃত্যু চায়’ শুনেই বৈঠকে কাঁদলেন বক্সি

‘অনেকে আমার মৃত্যুকামনা করছে। কারণ, আমি মারা গেলে তারা আমার চেয়ারে (মুখ্যমন্ত্রীর পদে) বসতে পারবে!’- তৃণমূলের দলীয় ভার্চুয়াল বৈঠকে মমতা এমন কথা বললে বৈঠকের মধ্যেই কেঁদে ফেললেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুব্রত (দলের অন্দরে যিনি ‘বক্সি’ বা ‘বক্সিদা’ বলেই সমাদৃত) আবেগপ্রবণ হয়ে গেলে পরে তাকে শান্ত করতে হয় মমতাকেই।

বৈঠক সূত্রে জানা যায়, মমতা খানিকটা আবেগতাড়িত হয়েই শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে হঠাৎই ওই কথা বলেন। নেতাদের একাংশও নেত্রীর ওই কথা শুনে বিস্মিত হন। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় বক্সির। তিনি বৈঠকের মধ্যেই কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই মমতাকে বলতে থাকেন, ‘আপনি এমন কথা বলবেন না। আপনি থাকবেন। আপনি আজীবন আমাদের নেত্রী থাকবেন। আমাদের রাস্তা দেখাবেন।’

বক্সিকে ওইভাবে ভেঙে পড়তে দেখে প্রাথমিক ভাবে খানিকটা থমকে যান মমতাও। পরে নিজেকে সামলে নিয়ে তিনি দলের রাজ্য সভাপতিকে বলেন, ‘আপনি কাঁদবেন না। আপনি একটু জল খান। শান্ত হোন।’

বক্সি তখন নিজেকে সামলে নেন। কিন্তু তারপরেও সারা বৈঠকে তাকে যথেষ্ট মূহ্যমান দেখিয়েছে বলেই বৈঠকে উপস্থিত নেতাদের একটি বড় অংশ জানিয়েছেন।

ওই অংশটুকু ছাড়া বৈঠকে অবশ্য মমতা এবং বক্সি দু’জনেই যথেষ্ট শক্ত ছিলেন। কড়া ভাষায় বিজেপি’র বিরোধিতা করে মমতা বলেন, বিজেপি’র বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এসময় বক্সিকে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশও দেন মমতা

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status