ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
মাটি ও জীববৈচিত্র্য রক্ষায় পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 10:52 AM

মাটি ও জীববৈচিত্র্য রক্ষায় পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস

মাটি ও জীববৈচিত্র্য রক্ষায় পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস

‘কিপ সয়েল অ্যালাইভ, প্রটেক্ট সয়েল বায়োডাইভারসিটি– মাটি বাঁচিয়ে রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (৫ ডিসেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও করা হয়েছে নানা আয়োজন। তবে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে আয়োজন অনেকটাই সীমিত।

উদ্ভিদের জন্ম-বৃদ্ধি এবং মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মদিনকে সম্মান জানাতেই এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। কারণ, তিনি সরকারিভাবে এরকম একটি দিবস পালনের অনুমতি প্রদান করেন এবং তিনি নিজেও মৃত্তিকা বিজ্ঞানের প্রচার ও মৃত্তিকাসম্পদ সংরক্ষণের বিষয়ে উৎসাহ প্রদান করে থাকেন।

এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার সকাল ১০টায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিধান কুমার ভান্ডার বলেন, ‘দিবসটি উপলক্ষে শনিবার আমাদের দুটো সেশন থাকবে। একটি উদ্বোধনী ও পরেরটা টেকনিক্যাল সেশন। সেখানে সেমিনার, শোকেসিং, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সেমিনারে বিদেশি মৃত্তিকা বিজ্ঞানীরাও অংশগ্রহণ করবেন।’

বিধান কুমার ভান্ডার জানান, সেমিনারে মৃত্তিকা বিষয়ক বিজ্ঞানীরা গবেষণা উপস্থাপন করবেন। মাটি নিয়ে যারা কাজ করেন, তাদের কিছু উপস্থাপনা থাকবে। বাংলাদেশের মাটির উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

দিবসটি নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status