ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
চরে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 9:58 AM

চরে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড

চরে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ায় ১৪ জনকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার সকালে হিজলার ইউএনও বকুল চন্দ্র কবিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন ধরে অসাধু চক্র হিজলা উপজেলার মেঘনা নদীতে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। আটকদের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status