ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
স্ত্রীর ওপর রেগে ঘরে আগুন, নেভাল ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 8:55 PM

স্ত্রীর ওপর রেগে ঘরে আগুন, নেভাল ফায়ার সার্ভিস

স্ত্রীর ওপর রেগে ঘরে আগুন, নেভাল ফায়ার সার্ভিস

বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাগ করে নিজের ঘরে আগুন লাগিয়েছেন লোকমান সরদার (৪২) নামের এক জেলে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাগরে মাছ ধরে গতকাল রাত ৮টার দিকে লোকমান বাড়ি ফেরেন। এ সময় স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে লোকমানের স্ত্রী আকলিমা এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে পাশেই হাসান হাওলাদারের বাড়িতে আশ্রয় নেয়।

পরে রাত ১০টার দিকে নিজের শোবার ঘরে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে যান ওই জেলে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

লোকমানের স্ত্রী আকলিমা বলেন, ‘ঘরের জিনিসপত্র কিছুই অবশিষ্ট নেই। আমাদের পরনের কাপড় ছাড়া বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে।’ আকলিমা জানান, সব মিলিয়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাইদুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status