ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতি জেলা-ইউনিয়নে হবে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 7:00 PM

বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতি জেলা-ইউনিয়নে হবে

বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতি জেলা-ইউনিয়নে হবে

নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়- প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মো. কবির হোসেন সরকারসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status