ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
খালি পেটে যে ৪ খাবার ক্ষতিকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 8:47 PM

খালি পেটে যে ৪ খাবার ক্ষতিকর

খালি পেটে যে ৪ খাবার ক্ষতিকর

প্রতিদিন সকালে নাস্তা করে থাকি। কেউ কেউ আবার ওজন কমানোর জন্য ডায়েট বেছে নেন। ডায়েট অনেকটা নির্ভর করে সকালের নাস্তার ওপর। অনেকে আবার ডায়েট করতে গিয়ে খালি পেটে এমন কিছু খাওয়ার খায় যার ফলে অ্যাসিডিটি এবং পেটে জ্বালা হতে পারে। একই সঙ্গে এমন কিছু খাবারও রয়েছে যা আপনার ডায়েটের স্বপ্ন ভেঙে দিতে পারে।

জেনে নেয়া যাক খালি পেটে কি কি খাবার কখনো খাওয়া উচিত নয়।

সফট ড্রিঙ্ক: সফট ড্রিংকস কখনো খালি পেটে খাওয়া উচিত নয়। যদিও এই পানীয়গুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবে খালি পেটে পান করলে ক্ষতির আরও বেশি হতে পারে। খালি পেটে এগুলি পান করার ফলে গ্যাস এবং বমি বমি ভাব দেখা দেয়। সফট ড্রিংকসের পরিবর্তে খালি পেটে লেবুর সরবত পান করুন এটি ওজন হ্রাসেও সহায়ক। তবে খালি পেটে না পান করাই ভালো।

টক ফল: কখনও কখনও খালি পেটে টক ফল খাবেন না। এর ফলে শরীরে প্রচুর অ্যাসিড তৈরি হয়। খালি পেটে টক ফল খেলে অতিরিক্ত ওজন জমতে শুরু করতে পারে। টক ফলের পরিবর্তে, দিনটি কিসমিস বা ভেজানো বাদাম খাওয়ার মাধ্যমে শুরু করা ভাল।
 
কোল্ড ড্রিংকস: সকালে ঘুম উঠে কখনো কোল্ট ড্রিংকস খাওয়া উচিত নয়। কোল্ড কফি বা আইস টি পান করা আপনার হজম ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। পরিবর্তে হালকা গরম জল, লেবু বা আদা চা নিন। এই তিনটি জিনিস ওজন কমানোর পাশাপাশি হজম শক্তি বাড়িয়ে তোলে।

মশলাদার খাবার: সকাল থেকে খালি পেট থাকার পরে, প্রাতঃরাশের পর মশলাদার খাবার খেলে আপনার পেট জ্বালা হতে পারে। মশলাদার খাবার খেয়ে পেটে অম্বলও হতে পারে। প্রাতঃরাশ সবসময় হালকা এবং সহজ হওয়া উচিত।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status