ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 7:41 PM

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বুধবার থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি ও ৫০টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে।

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার শিকার খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশনটির নাম বনিয়াদ মোস্তাজাফান। যুক্তরাষ্ট্র বলছে, এ প্রতিষ্ঠানটি মূলত খামেনির নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দেয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status