ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এবার সরে গেলেন গেইল-মালিঙ্গা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 6:20 PM

এবার সরে গেলেন গেইল-মালিঙ্গা

এবার সরে গেলেন গেইল-মালিঙ্গা

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়াতে পারেনি। তার আগেই বিশ্বের নামী-দামি ক্রিকেটাররা আসন্ন আসর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। এবার সরে যাবার তালিকায় নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।

এলপিএল থেকে সরে যাওয়া নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে মালিঙ্গা বলেন, চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আমি আর কোন ক্রিকেট খেলিনি। এছাড়া কোন অনুশীলনও করিনি। গত মাসে যখন প্লেয়ার ড্রাফট হলো, তখন ভেবেছিলাম হয়তো অন্তত তিন সপ্তাহের অনুশীলন পাওয়া যাবে। কিন্তু তা হচ্ছে না। তিন দিনের কোয়ারেন্টাইনের পর আরো কম সময়ের প্রস্তুতি। একজন পেস বোলারের জন্য এভাবে খেলাটা খুবই কঠিন। এ জন্য আমি না খেলার সিদ্ধান্ত নিয়েছি।

গেইল-মালিঙ্গা সরে গেলেও এলপিএল খেলবেন বলে নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

গেইল ক্যান্ডি তাস্কার্সের এবং মালিঙ্গার গল গ্লাডিয়েটর্স হয়ে খেলার কথা ছিলো। ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলার কথা ছিলো ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট, তিনিও খেলবেন না। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্যান্ডি তাস্কার্স।

গেইল-মালিঙ্গা-প্লাংকেটের মত খেলবেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। গল গ্লাডিয়েটর্স হয়ে খেলার কথা ছিল তার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণে অনিশ্চয়তা আছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজও। আগামী ২৬ নভেম্বর থেকে এলপিএলের প্রথম আসর শুরু হবে। ১৬ ডিসেম্বর শেষ হবে আসরটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status