ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয়বারও করোনা পজিটিভ সালাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 6:13 PM

দ্বিতীয়বারও করোনা পজিটিভ সালাহ

দ্বিতীয়বারও করোনা পজিটিভ সালাহ

আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বে থাকা লিভারপুল ও মিশরীয় ফরোয়র্ড মোহাম্মদ সালাহ দ্বিতীয়বারের করোনা পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন বলে মিশরীয় ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করেছে।

সালাহ’র সঙ্গে আর্সেনালের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ এলনেও দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

সালাহকে ছাড়াই মিশর মঙ্গলবার আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে টোগোকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। সেদিনই এক টুইটার বার্তায় সালাহ লিখেছেন, এই পরিস্থিতিতে আমাকে সমর্থন ও শুভেচ্ছা জানানোর জন্য সবাকে ধন্যবাদ জানাতে চাই। দ্রুতই মাঠে ফেরার ব্যপারে আমি আত্মবিশ্বাসী।

এবারের মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে আটটি গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভি হওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আগামী দুটি ম্যাচে তিনি অনুপস্থিত থাকতে পারেন।

আন্তর্জাতিক বিরতি শেষে রোববার প্রিমিয়ার লিগে রেডসরা লিস্টার সিটিকে আতিথ্য দিবে। এরপর ২৫ নভেম্বর ইতালিয়ান দল আটালান্টার বিপক্ষে এ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামবে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status