ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আইসোলেশনে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 3:58 PM

আইসোলেশনে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার

আইসোলেশনে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা দলের তিন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পজিটিভ হওয়া একজন এবং তার সংর্স্পশে আসা আরো দু’জনসহ মোট তিন খেলোয়াড়কে আইসোলেশনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে ঐ তিন জন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সিএসএ।  

আগামী ২৭ নভেম্বর থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজের আগে কেপ টাউনে জৈব-সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেছে সিএসএ। জৈব-সুরক্ষা বলয়ের প্রবেশের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৫০ জনের করোনা পরীক্ষার ব্যবস্থা করে সিএসএ।

পরীক্ষার রিপোর্টে একজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে তাকে আইসোলেশনে পাঠানোর সিদ্বান্ত নেয় সিএসএ। সঙ্গে আরো দু’জনকে।

তিন ক্রিকেটার আইসোলেশনে যাওয়ায়, বাড়তি দু’জন ক্রিকেটার দলে যোগ করছে সিএসএ।

এক বিবৃবিতে সিএসএ জানায়,‘একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ আসে। তার সংর্স্পশে আসা আরো দু’জনসহ মোট  তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। কেপ টাউনে কোভিড-১৯ প্রটোকলে আইসোলেশনে আছেন তারা। সব খেলোয়াড় এক সঙ্গে থাকায়, সিএসএ মেডিকেল দল খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছে’।

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এই সিরিজ দিয়ে করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট নিজেদের মাঠে ফেরাচ্ছে প্রোটিয়ারা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status