ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামে স্কুলশিক্ষক বরখাস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 11:13 PM

মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামে স্কুলশিক্ষক বরখাস্ত

মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামে স্কুলশিক্ষক বরখাস্ত

শ্রেনিকক্ষে মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামে বরখাস্ত হলেন এক স্কুলশিক্ষক। শুক্রবার ব্রাসেলস জেলার মোলেনবিক এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটেছে।

মহানবীর যে ব্যঙ্গচিত্র দেখানোর জেরে ফ্রান্সে এক শিক্ষক খুন হয়েছেন গত শুক্রবার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ল্যাপটপ থেকে সেই ব্যঙ্গচিত্রটি দেখান অভিযুক্ত স্কুলশিক্ষক। কীভাবে এর জন্য ওই ফরাসি শিক্ষককে খুন হতে হয়েছে তার বিবরণ দেন তিনি। এই খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। পরে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করে। তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় পৌর মেয়র অবশ্য জানিয়েছেন, ওই শিক্ষক শিশুদের অশ্লীল কার্টুন দেখাচ্ছিলেন বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status