ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কালীগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
শাহিনুর ইসলাম প্রান্ত
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 8:03 PM

কালীগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কালীগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে শাহাজাত হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর মুসরত মদাতী কাজি পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত অটোরিকশা চালক শাহাজাত হোসেন একই এলাকার খালিশা মদাতী গ্রামের লোকমান আলীর ছেলে।


আটককৃতরা হলেন, উপজেলার কিসামত মদাতী গ্রামের আজিজার রহমানের ছেলে সুজন মিয়া (২২) ও একই এলাকার খালিশা মদাতী গ্রামের আনসারুল হকের ছেলে শামীম আলম (২৫)।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে বাড়ি ফিরেননি শাহাজাত হোসেন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলাতে পারেনি।

এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিবারের পক্ষ থেকে সন্দেহমূলক আসামি সুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে সন্ধেহজনক আসামি সুজনকে দুপুরে আটক করে থানা পুলিশ।

সুজনের দেয়া তথ্য মতে লালমনিরহাট শহর থেকে অটোরিকশাসহ শামীমকে আটক করে পুলিশ। পরে রাতে উপজেলার উত্তর মুসরত মদাতী কাজি পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে শাহাজাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।

সম্পাদনায় : খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status