ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফের পেছাল আরব আমিরাতের মঙ্গলযাত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 2:39 PM

ফের পেছাল আরব আমিরাতের মঙ্গলযাত্রা

ফের পেছাল আরব আমিরাতের মঙ্গলযাত্রা

বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলগ্রহে সংযুক্ত আরব আমিরাতের নভোযান পাঠানোর ক্ষণ দ্বিতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উড্ডয়ন ফের স্থগিতের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশটি।

‘হোপ’ নামের নভোযানটি জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বুধবার স্থানীয় ভোর ৫টা ৫১ মিনিটে উড্ডয়নের সময় ঠিক করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে বুধবার উড়ছে না। নতুন দিন ঠিক করা হয় শুক্রবার।

কিন্তু আবহাওয়ার অবস্থা ভালো না হওয়ায় শুক্রবারও তা হচ্ছে না বলে আরব আমিরাতের দুবাইয়ের মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

টুইটারে তারা বলেছে, ইউএই স্পেস এজেন্সি ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে অনেক আলোচনার পর আবারও নভোযানের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।

তানেগাশিমা আইল্যান্ডের আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে উড্ডয়নের নতুন সময় জানানো হবে। নভোযানটি সফল উড্ডয়ন সম্পন্ন হলে মঙ্গল যাত্রায় প্রথম মুসলিম দেশ হবে সংযুক্ত আরব আমিরাত।

     

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status