ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২ হাজার অত্যাধুনিক মার্কিনি অস্ত্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:07 AM

কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২ হাজার অত্যাধুনিক মার্কিনি অস্ত্র

কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২ হাজার অত্যাধুনিক মার্কিনি অস্ত্র

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। তবু নিজেদের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা।

প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নর্দান কমান্ডসহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, সেনাকে দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতা ব্যবহার করেই দ্বিতীয় দফায় এই ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে।
বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে ভারতীয় বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলগুলো তুলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, নিজেদের বাহিনীর জন্য দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করার পরিকল্পনা করেছে ভারত। সন্ত্রাস দমনের পাশাপাশি নিয়ন্ত্রণরেখাতেও এই রাইফেলগুলো ব্যবহার করবে ভারতীয় সেনা। বাদ বাকি বাহিনীর জন্য আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত একে-২০৩ রাইফেল তুলে দেওয়ার কথা। যদিও এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের চাহিদা মেটাতে ইজরায়েল থেকে ১৬ হাজার লাইট মেশিন গান কেনার জন্য বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status