ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সৌদি প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:50 PM

সৌদি প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু

সৌদি প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু

সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সৌদ বিন ফয়সাল আল সৌদ মারা গেছেন। সোমবার সৌদি এই প্রিন্স মারা গেছেন বলে রয়্যাল কোর্টের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু ঘোষণা করেছে সৌদি আরব। তবে তিনি কীভাবে মারা গেছেন সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সৌদ বিন ফয়সাল আল সৌদ আর নেই। রাজধানী রিয়াদে সোমবার আরও পরের দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কিছুদিন আগে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সৌদি রাজপরিবারের এক ডজনেরও বেশি সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। সৌদি এই প্রিন্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সেবিষয়ে দেশটির গণমাধ্যমেও কোনও তথ্য দেয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status