ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 8:37 PM

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড পাঁচশ ৬৯ জনের মৃত্যু হয়েছে। আর মারণ ভাইরাস করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার দু’শ ৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার সাতশ ১৮ জনে। আর মোট মৃত্যু হয়েছে দুই হাজার নয়শ ২১ জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩৫ জন।

এর আগে একদিনে সবচেয়ে বেশি মারা যান ১ এপ্রিল। পাঁচশ ৬৩ জন মারা যান গতকাল। আর করোনা ভাইরাসে সংক্রমিত হন চার হাজার তিনশ ২৪ জন। গতকালকের চেয়ে দেশটিতে আজ সংক্রমণ কমেছে। কিন্তু প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিস জনসনও। রোগ শনাক্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগেই করোনাভাইরাস সঙ্কট আরো খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের সব বাড়িতে পাঠানো এক খোলা চিঠিতে এ হুঁশিয়ারি জানান তিনি।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা নয় লাখ ৫৫ হাজার একশ ৩৬। আর মারা গেছেন ৪৮ হাজার পাঁচশ ৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status