ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 3:37 PM

করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা ২১ দিনের লকডাউনের মধ্যেই প্রতিবেশি ভারতে মৃতের সংখ্যা ৫০ ছুঁয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১২ জন মৃত্যুর মধ্যে দিয়ে প্রানহানির ঘটনা অর্ধশত হয়েছে। আর এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে ভারতে এ পর্যন্ত ১ হাজার ৯৬৫ জন আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি গেছেন এমন রোগীর সংখ্যা ১৫১।


দেশের সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই সেখানে ১৬০ জনের শারীরিক পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।

তামিলনাড়ু: রাজ্যটিতে এখনও পর্যন্ত ২৩০ জনেরও বেশি মানুষের শরীরে ওই রোগের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই সেখানে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

মহারাষ্ট্র: ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। বুধবার ওই রাজ্যে মোট ৮৬ জন নতুন করে আক্রান্ত হন। ওই রাজ্যে মোট আক্রান্ত ৩০২ জন। ভাইরাসের ছোবলে সেখানে এ পর্যন্ত ৯ জন মারা গেছে এবং ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নয়াদিল্লি: গত বুধবার দিল্লিতে ৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে ৪৩ টি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে শত শত লোক একটি বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নেয়ার পরে দেশব্যাপী আরও বেশি করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তাবলিগ-ই-জামাতের সদস্যরা দিল্লিতে অবস্থিত মার্কাজ নিজামউদ্দিনের ওই সমাবেশে যোগ দেয়ার পরেই ভারত জুড়ে ১৩০ টিরও বেশি করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। ওই ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status